September 5, 2026, 7:58 am
শিরোনামঃ
স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারেও কাজ হলো না চট্টগ্রামের ট্রাস্টি পদে ঢাকার বাসিন্দা ক্ষুব্ধ বিএনপি কর্মীরা হ্যাক হয়েছে ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার পশ্চিম কধুরখীল কৈবর্ত পাড়া উন্নয়ন ও পঞ্চায়েতের নতুন কমিটি গঠন ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ কোরাল রীফে’র বিরুদ্ধে মানবিকতার অনন্য উদাহরণ কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শপথ গ্রহণের মধ্য দিয়ে সারথি ২০০০ চট্টগ্রাম’র শুরু হলো পথ চলা আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়
ব্রেকিংঃ

শপথ গ্রহণের মধ্য দিয়ে সারথি ২০০০ চট্টগ্রাম’র শুরু হলো পথ চলা

সারথি ২০০০,চট্টগ্রাম এর পথচলার শপথ গ্রহণ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার

জুনাইদ আহমেদ শেখর◾

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে মহান শহীদ মিনারে সারথি ২০০০,চট্টগ্রাম এর পথচলা শপথ গ্রহণ করা হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ও প্রভাত ফেরী শেষে সংগঠনের চট্টগ্রাম টিমের পক্ষ থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।শুক্রবার
​(১৩শে ফেব্রুয়ারি) সকালে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে খালি পায়ে পদযাত্রা ও প্রভাত ফেরী করে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। এসময় তারা পরম শ্রদ্ধায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবতা পালন করেন।
​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ‘সারথি ২০০০’ চট্টগ্রাম টিমের সদস্যবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের পরম প্রেরণা। সেই চেতনার ধারক হয়ে ‘সারথি ২০০০’ সবসময় মানবতার সেবায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাবে।”
​উল্লেখ্য, ‘সারথি ২০০০’ একটি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ সামাজিক সংগঠন যারা উপস্থিত ছিলেন শ্রী রুবেল দাশ, আশীর্বাদ বিশ্বাস, কমল চৌধুরী, রাজু দাশ, রনি ঘোষ, সুকান্ত মিত্র,স্বপন তালুকদার, প্রমিত চৌধুরী সঞ্জীব ধর, টিটন দাশ, অমিত বৈদ্য, নরেন সাহা, নিভু সেন, সোনিয়া, সন্তোষ সেন, রিপন পালিত, শংকর তালুকদার, অপর্ণা চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd