October 19, 2026, 3:41 pm
শিরোনামঃ
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ থাবা: ন্যাশনাল হাসপাতালসহ সব হাসপাতালে সিট সংকট, প্রতি ঘরেই রোগী অভিশাপের আরেক নাম কালুরঘাট সেতু : ২০ মিনিটের পথ ২ ঘণ্টার যন্ত্রণা, বোয়ালখালীর ১০ লাখ মানুষের গলার কাঁটা! বিএনপি-জামায়াতের সুপারিশে প্রাতিষ্ঠানিক বড় দায়িত্বে এখন আওয়ামীলীগ মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারেও কাজ হলো না চট্টগ্রামের ট্রাস্টি পদে ঢাকার বাসিন্দা ক্ষুব্ধ বিএনপি কর্মীরা হ্যাক হয়েছে ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার পশ্চিম কধুরখীল কৈবর্ত পাড়া উন্নয়ন ও পঞ্চায়েতের নতুন কমিটি গঠন ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ কোরাল রীফে’র বিরুদ্ধে মানবিকতার অনন্য উদাহরণ কামরুল কায়েস চৌধুরী
ব্রেকিংঃ

বিএনপি-জামায়াতের সুপারিশে প্রাতিষ্ঠানিক বড় দায়িত্বে এখন আওয়ামীলীগ

বিএনপি-জামায়াতের সুপারিশে প্রাতিষ্ঠানিক বড় দায়িত্বে এখন আওয়ামীলীগ

রাজনীতির মাঠে বার বার ভোল পাল্টে সুবিধা ভোগ করা কে এই উজ্জ্বল মজুমদার বাবলা!

◾বিশেষ সুবিধা পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ থেকে এক লাফে সমর্থন দেন জামায়াত দলে

◾সুবিধার পাল্লা ভারী করতে জামায়াত থেকে এখন হয়েছে বিএনপি’র বড় নেতাদের কাছের লোক

◾নিজের সুবিধায় দলের সমর্থন পাল্ঠান বার বার

◾লোহাগাড়া প্রতিনিধি। চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এক নাম – উজ্জ্বল মজুমদার বাবলা। কখনো আওয়ামী লীগ, কখনো জামায়াত, আবার প্রয়োজনে বিএনপি! নিজের স্বার্থে রঙ বদলানো এই ব্যক্তির বহুরূপী আচরণে খোদ বিরক্ত বিভিন্ন দলের তৃণমূল কর্মীরা। প্রশ্ন উঠেছে, উজ্জ্বল বাবলা আসলে কার?

অনুসন্ধানে জানা যায়, উজ্জ্বল মজুমদার বাবলা একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন। চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর থেকেই শুরু হয়েছে তার সামাজিক সংগঠন দখলের দৌড়ঝাঁপ। এলাকায় এমন কোনো সংগঠন নেই যেখানে তিনি সভাপতি বা সম্পাদক পদ ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেননি। সম্প্রতি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে তার দৌড়ঝাঁপ এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।

আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহচর*

স্থানীয়দের অভিযোগ, উজ্জ্বল মজুমদার বাবলাকে সবাই লোহাগাড়া আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবেই চেনে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন নেতাকর্মীর সাথে তার গভীর উঠাবসা ছিল। তাদের সাথে ছবি তুলে নিজের ক্ষমতার বলয় দেখাতে তিনি ফেসবুকে প্রচার করতেন। আওয়ামী লীগের এমন কোনো প্রোগ্রাম ছিল না যেখানে তিনি যেতেন না। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে তার সম্পর্ক ছিল আত্মার মতো।

ভোটের মাঠে প্রথম পল্টি*

তবে ২০২৪ এর পর রাজনৈতিক পট পরিবর্তনের পর তার আসল পল্টিবাজির রূপ দেখে এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, নিজের স্বার্থে আঘাত লাগলেই তিনি পল্টি নেন।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসনের জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী যখন লোহাগাড়ার সনাতনী অধ্যুষিত প্রকাশ বড়ুয়া পাড়ায় ভোট চাইতে যান, তখন উজ্জ্বল বাবলা কয়েকজন এলাকাবাসীকে একত্রিত করে ভোটের বিনিময়ে স্কুলের সভাপতি পদ দাবি করে বসেন। তিনি নাকি বলেন, “আপনাকে ভোট দিতে পারি, তবে নির্বাচিত হলে আমাকে স্কুলের সভাপতি পদ দিতে হবে।”

ভোট শেষ হতেই শুরু হয় তার আসল খেলা। অভিযোগ রয়েছে, তিনি সাতকানিয়া-লোহাগাড়ার এমপি শাহজাহান চৌধুরীর কার্যালয়ে গিয়ে হাতে-পায়ে ধরে সভাপতি পদে সুপারিশ সম্বলিত একটি আবেদনপত্রে স্বাক্ষর নিয়ে নেন। সেই সুপারিশপত্র নিয়েই তিনি স্কুলে গিয়ে শিক্ষকদের বলেন, “এখন থেকে সভাপতি আমি, আমাকে এমপি সাহেব সুপারিশ করেছেন।”

এরপর শুরু হয় তার দৌড়ঝাঁপ – কখনো প্রধান শিক্ষকের অফিস, কখনো ইউএনও অফিস, কখনো ডিসি অফিস, কখনো চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের অফিস।

*জামায়াত থেকে বিএনপিতে দ্বিতীয় পল্টি*

যখন এমপির সুপারিশপত্র দিয়েও কাজ হচ্ছে না দেখলেন, তখন তিনি আবার বোল পাল্টে ফেলেন। জামায়াত সমর্থন থেকে সরে গিয়ে চলে যান বিএনপির কাছে। এবার তিনি যান বিএনপির সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের কাছে। সেখানেও একই কায়দায় অনুনয়-বিনয় করে একটি ডিও লেটারে স্বাক্ষর নিয়ে নেন।

এলাকাবাসীর প্রশ্ন, যে ব্যক্তি প্রয়োজনে পুরো সমাজকে বিক্রি করে দিয়ে কখনো জামায়াতের কর্মী, কখনো বিএনপির কর্মী সাজে, তার হাতে একটি প্রাথমিক বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কতটা নিরাপদ?

আওয়ামী লীগ আমলে ক্ষমতা প্রদর্শনকারী সেই উজ্জ্বল বাবলা এখন রাজনীতির মাঠে ত্রিভুজ প্রেমের রাজা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এই পদ বাণিজ্য ও ভোল পাল্টানোর রাজনীতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।

উজ্জ্বল বাবলার রাজনীতির মাঠে ভোল পাল্টানোর নোংরা গল্প নিয়ে খুব শীঘ্রই আসছে বিস্তারিত

#BreakingNews#Viralnews#dailynewsdailynews#newsupdate#crimenews#followersnonfollowers


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd