October 25, 2026, 4:09 am
শিরোনামঃ
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ থাবা: ন্যাশনাল হাসপাতালসহ সব হাসপাতালে সিট সংকট, প্রতি ঘরেই রোগী অভিশাপের আরেক নাম কালুরঘাট সেতু : ২০ মিনিটের পথ ২ ঘণ্টার যন্ত্রণা, বোয়ালখালীর ১০ লাখ মানুষের গলার কাঁটা! বিএনপি-জামায়াতের সুপারিশে প্রাতিষ্ঠানিক বড় দায়িত্বে এখন আওয়ামীলীগ মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারেও কাজ হলো না চট্টগ্রামের ট্রাস্টি পদে ঢাকার বাসিন্দা ক্ষুব্ধ বিএনপি কর্মীরা হ্যাক হয়েছে ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার পশ্চিম কধুরখীল কৈবর্ত পাড়া উন্নয়ন ও পঞ্চায়েতের নতুন কমিটি গঠন ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ কোরাল রীফে’র বিরুদ্ধে মানবিকতার অনন্য উদাহরণ কামরুল কায়েস চৌধুরী
ব্রেকিংঃ

রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি ::

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাজ্জাদ হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজ্জাদ হোসেন ডাবুয়া ইউনিয়নের হিংগলা গ্রামের বাসিন্দা এবং টাইলস ও পাইপ ফিটিং কন্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বন্ধু মো. খোরশেদ জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চারাবটতল ফরেস্ট অফিস এলাকায় সাইট থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম-রাঙামাটি হাইওয়ে হয়ে বাড়ির দিকে আসছিলেন সাজ্জাদ। বাইন্যা পুকুর এলাকায় সড়কে সাইকেল আরোহী অমল দে’র সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদের মৃত্যু হয়।

আহত অমল দে’র দুই পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. সুজিত সরকার বাড়ির নারায়ণ দে’র ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd