October 19, 2026, 8:28 pm
শিরোনামঃ
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ থাবা: ন্যাশনাল হাসপাতালসহ সব হাসপাতালে সিট সংকট, প্রতি ঘরেই রোগী অভিশাপের আরেক নাম কালুরঘাট সেতু : ২০ মিনিটের পথ ২ ঘণ্টার যন্ত্রণা, বোয়ালখালীর ১০ লাখ মানুষের গলার কাঁটা! বিএনপি-জামায়াতের সুপারিশে প্রাতিষ্ঠানিক বড় দায়িত্বে এখন আওয়ামীলীগ মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারেও কাজ হলো না চট্টগ্রামের ট্রাস্টি পদে ঢাকার বাসিন্দা ক্ষুব্ধ বিএনপি কর্মীরা হ্যাক হয়েছে ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার পশ্চিম কধুরখীল কৈবর্ত পাড়া উন্নয়ন ও পঞ্চায়েতের নতুন কমিটি গঠন ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ কোরাল রীফে’র বিরুদ্ধে মানবিকতার অনন্য উদাহরণ কামরুল কায়েস চৌধুরী
ব্রেকিংঃ

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

 

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) ::

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নাফিজ আহমেদ অয়ন। তিনি মার্চেন্ট নেভি সদস্য। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

 

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। নিহতদের মধ্যে একজন নেভির তরুণ কর্মকর্তা ছিলেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়। মূলত দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস ধাক্কা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd