September 6, 2026, 11:30 am
শিরোনামঃ
স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারেও কাজ হলো না চট্টগ্রামের ট্রাস্টি পদে ঢাকার বাসিন্দা ক্ষুব্ধ বিএনপি কর্মীরা হ্যাক হয়েছে ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার পশ্চিম কধুরখীল কৈবর্ত পাড়া উন্নয়ন ও পঞ্চায়েতের নতুন কমিটি গঠন ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ কোরাল রীফে’র বিরুদ্ধে মানবিকতার অনন্য উদাহরণ কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শপথ গ্রহণের মধ্য দিয়ে সারথি ২০০০ চট্টগ্রাম’র শুরু হলো পথ চলা আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়
ব্রেকিংঃ

রান্নাছাড়া লবণ দিয়ে আর যা করা যায়

লাইফস্টাইল ডেস্ক ::

আমাদের রান্নায় লবণের ব্যবহার অপরিহার্য। তবে শুধু স্বাদ বাড়ানোই নয়, লবণ বাড়ির নানা কাজে খুবই কাজে লাগে। লবণ পানিতে গার্গেল করলে যেমন গলাব্যথা বা দাঁতের ব্যথা কমে, ঠিক তেমনি ঘর পরিষ্কারের কাজেও লবণ ব্যবহার করা যায়।

 

আসুন জেনে নেওয়া যাক, এক চামচ লবণের ব্যবহার দিয়ে কী কী করতে পারেন-

১. টুথব্রাশ পরিষ্কার করা

দাঁত মাজার ব্রাশ এক মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। তবে পুরোনো ব্রাশ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এক কাপ লবণের পানিতে টুথব্রাশ ডুবিয়ে রাখলে এক ঘণ্টার মধ্যে ব্রাশে জমে থাকা ময়লা নিমেষে পরিষ্কার হয়ে যাবে। একই পদ্ধতিতে জামাকাপড় পরিষ্কার করার ব্রাশও ব্যবহার করা যায়।

 

২. স্পঞ্জ পরিষ্কার করা

বাসন মাজার স্পঞ্জও লবণের সাহায্যে পরিষ্কার করা যায়। প্রতিদিন একই স্পঞ্জ ব্যবহার করলে তাতেও ময়লা জমে থাকে। এক ঘণ্টা লবণের পানিতে স্পঞ্জটি ডুবিয়ে রাখলে এটি পরিষ্কার হয়ে যাবে।

 

৩. মরিচা দূর করা

কোনো জিনিসে মরিচা ধরে গেলে লবণ দিয়ে তা পরিষ্কার করা সম্ভব। সমপরিমাণ লবণ ও টার্টার ক্রিম নিয়ে পানি মিশিয়ে ঘন পেস্ট বানান। এই পেস্টটি মরিচা পড়া জিনিসের উপর লাগিয়ে ভালোভাবে ঘষুন। শুকিয়ে গেলে নরম কাপড় দিয়ে মুছে নিন। এতে মরিচা দূর হবে।

 

 

৪. ফল সংরক্ষণ করা

আপেল, নাশপাতির মতো ফল দ্রুত পচে যায়? লবণ সাহায্য করতে পারে। ফলের খোসা ছাড়িয়ে কয়েক মিনিট লবণের পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি থেকে তুলে শুকিয়ে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রাখুন। ফলে ফল দীর্ঘদিন সতেজ থাকবে।

 

৫. পিঁপড়ের উৎপাত দূর করা

বাড়িতে পিঁপড়ের উপদ্রব বেড়ে গেলে লবণ ব্যবহার করতে পারেন। পিঁপড়ের চলাচলের জায়গায় লবণ ছড়িয়ে রাখলেই উপদ্রব কমবে।

 

৬. ফুল দীর্ঘদিন তাজা রাখতে

ফুল দিয়ে ঘর সাজানো ভালো লাগে, কিন্তু ফুল দ্রুত নষ্ট হয়ে যায়। ফুলদানি পানির সঙ্গে ১ চামচ লবণ ও ১ চামচ চিনি মিশিয়ে দিলে তোড়াটি দীর্ঘদিন পর্যন্ত তাজা থাকে।

 

সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস, টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd