September 7, 2026, 1:39 pm
শিরোনামঃ
স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারেও কাজ হলো না চট্টগ্রামের ট্রাস্টি পদে ঢাকার বাসিন্দা ক্ষুব্ধ বিএনপি কর্মীরা হ্যাক হয়েছে ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার পশ্চিম কধুরখীল কৈবর্ত পাড়া উন্নয়ন ও পঞ্চায়েতের নতুন কমিটি গঠন ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ কোরাল রীফে’র বিরুদ্ধে মানবিকতার অনন্য উদাহরণ কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শপথ গ্রহণের মধ্য দিয়ে সারথি ২০০০ চট্টগ্রাম’র শুরু হলো পথ চলা আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়
ব্রেকিংঃ

মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট ::

মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টে জয়ের মঞ্চ প্রস্তুত ছিল চতুর্থ দিনেই। শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেটের। সেটিও সকালের সেশনেই পাওয়ার আশা ছিল বাংলাদেশের। কিন্তু বাঁধ সাধেন আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্ফার। তবে দ্বিতীয় সেশনের মাঝপথেই অপরপ্রান্তের দুই ব্যাটারকে বিদায় করে মুশফিককে জয় উপহার দিল বাংলাদেশ দল।

 

মিরপুর টেস্টে শেষ পর্যন্ত ২১৭ রানের বড় জয়ই পেল স্বাগতিকরা। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিল শান্তবাহিনী।

 

ম্যাচের শুরু থেকেই চালকের আসনে ছিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় (৩৪) ও সাদমান ইসলামের (৩৫) গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে আগ্রাসী ব্যাটিং করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। লিটনের ব্যাট থেকে আসে ঝকঝকে ১২৮ রানের ক্লাসিক ইনিংস, আর মুশফিক খেলেন ১০৬ রানের দায়িত্বশীল ইনিংস। মুমিনুল হকের ৬৩ ও মেহেদী হাসান মিরাজের ৪৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।

 

জবাবে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে লর্কান টাকার (৭৫) ছাড়া আর কারোর দৃঢ়তা দেখাতে না পারায় ২৬৫ রানেই গুটিয়ে যায়। ফলে বড় লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় টাইগাররা।

 

দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের দাপট অব্যাহত রাখে বাংলাদেশ। নিজের ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিম প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ৫৩ রানের ঝলমলে ইনিংস খেলে এই মাইলফলক ম্যাচটি রাঙিয়ে রাখেন। মুমিনুল হক খেলেন ৮৭ রানের দুর্দান্ত ইনিংস। ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে আয়ারল্যান্ডের সামনে পাহাড়সম লক্ষ্য ছুড়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল।

 

অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৯১ রানের বেশি করতে পারেনি। পঞ্চম দিনের সকালে বাংলাদেশের জয়ের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কার্টিস ক্যাম্পার। এক প্রান্ত আগলে রেখে তিনি ৭১ রানে অপরাজিত থাকলেও, অন্য প্রান্তে যোগ্য সঙ্গীর অভাবে হার মানতে হয় তাকে। বাংলাদেশের বোলাররা লাইন-লেংথ বজায় রেখে প্রতিপক্ষকে সারাক্ষণ চাপে রাখেন এবং সঠিক সময়ে উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd