September 7, 2026, 1:38 pm
শিরোনামঃ
স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারেও কাজ হলো না চট্টগ্রামের ট্রাস্টি পদে ঢাকার বাসিন্দা ক্ষুব্ধ বিএনপি কর্মীরা হ্যাক হয়েছে ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার পশ্চিম কধুরখীল কৈবর্ত পাড়া উন্নয়ন ও পঞ্চায়েতের নতুন কমিটি গঠন ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ কোরাল রীফে’র বিরুদ্ধে মানবিকতার অনন্য উদাহরণ কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শপথ গ্রহণের মধ্য দিয়ে সারথি ২০০০ চট্টগ্রাম’র শুরু হলো পথ চলা আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়
ব্রেকিংঃ

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ অগ্রগতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক ::

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় যেন আরও একবার আলো ছড়াল বাংলাদেশের ফুটবলে। নতুন করে হালনাগাদ হওয়া ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠেছে হাভিয়ের কাবরেরার দল। আগে অবস্থান ছিল ১৮৩ তে।

২২ বছরের অপেক্ষা ভেঙে শেখ মোরসালিনের দারুণ গোলেই ধাক্কা খায় ৪৬ ধাপ উপরের অবস্থানে থাকা ভারত। গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের সঙ্গে মাঠে নামার আগে কাগজে-কলমে পার্থক্য ছিল বিশাল, কিন্তু বাস্তবে তা আর ফুটে ওঠেনি। লড়াই করেছে বাংলাদেশ, মাঠ ছেড়েছে ১-০ গোলের জয় নিয়ে।

এর আগে নেপালের সঙ্গে ১৩ নভেম্বর অনুষ্ঠিত ম্যাচেও দারুণ শুরু করেছিল স্বাগতিকরা। দুটি গোলের লিড নিয়েও শেষ মুহূর্তের আঘাতে জয় হাতছাড়া হয়। ২-২ ড্রয়ে শেষ হওয়া সেই ম্যাচে নেপাল ছিল বাংলাদেশের চেয়ে তিন ধাপ এগিয়ে তবু লড়াইয়ে পিছিয়ে পড়েনি বাংলাদেশ।

নতুন র‍্যাঙ্কিংয়ে ১৭.১৩ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজদের ঝুলিতে, তাতে মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে যা ছিল ৮৯৪.০৬। অন্যদিকে বাংলাদেশের কাছে হারের পর বড় ধাক্কা খেয়েছে ভারত ৬ ধাপ পিছিয়ে ১৩৬ থেকে নেমে গেছে ১৪২ নম্বরে। দুই ধাপ পিছিয়েছে নেপালও (১৮২)।

শুধু এশিয়ান অঞ্চল নয়, বিশ্ব র‍্যাঙ্কিংয়েও নড়াচড়া লক্ষ্যণীয়। মরক্কোকে টপকে ১০ নম্বরে ফিরেছে ক্রোয়েশিয়া। দুই ধাপ লাফিয়ে ব্রাজিল উঠে এসেছে পাঁচে, ধাক্কা খেয়েছে পর্তুগাল (৬) আর নেদারল্যান্ডস (৭)। বেলজিয়াম আটে এবং জার্মানি রয়েছে নয় নম্বরে।

শীর্ষে এবারও অপরিবর্তিত স্পেন। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চার নম্বরে রইল ইংল্যান্ড এভাবেই বছরটা শেষ করছে ফুটবলের সেরা দশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd