October 19, 2026, 5:36 pm
শিরোনামঃ
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ থাবা: ন্যাশনাল হাসপাতালসহ সব হাসপাতালে সিট সংকট, প্রতি ঘরেই রোগী অভিশাপের আরেক নাম কালুরঘাট সেতু : ২০ মিনিটের পথ ২ ঘণ্টার যন্ত্রণা, বোয়ালখালীর ১০ লাখ মানুষের গলার কাঁটা! বিএনপি-জামায়াতের সুপারিশে প্রাতিষ্ঠানিক বড় দায়িত্বে এখন আওয়ামীলীগ মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারেও কাজ হলো না চট্টগ্রামের ট্রাস্টি পদে ঢাকার বাসিন্দা ক্ষুব্ধ বিএনপি কর্মীরা হ্যাক হয়েছে ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার পশ্চিম কধুরখীল কৈবর্ত পাড়া উন্নয়ন ও পঞ্চায়েতের নতুন কমিটি গঠন ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ কোরাল রীফে’র বিরুদ্ধে মানবিকতার অনন্য উদাহরণ কামরুল কায়েস চৌধুরী
ব্রেকিংঃ

ম্যাকগ্রাকে টপকে গেলেন লায়ন

 

স্পোর্টস ডেস্ক ::

ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টে নাথান লায়ন ছিলেন না একাদশে। তবে ফিরেছেন অ্যাডিলেড টেস্টের একদশে। আর ফিরেই গড়লেন রেকর্ড। নিজের প্রথম ওভারেই দুই শিকারে টপকে গেছেন স্বদেশী কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রাকে।

 

অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় লায়ন এখন দুইয়ে অবস্থান করছেন। তার ওপরে আছেন কেবলই প্রয়াত কিংবদন্তী শেন ওয়ার্ন।

 

 

 

গত পাঁচ মাস ধরেই ৫৬২ উইকেটে আটকে ছিলেন লায়ন। সবশেষ ৩ টেস্টের দুটিতেই খেলা হয়নি তার। পিঙ্ক বল টেস্টে নির্বাচকরা পেস-নির্ভর দল বানাতে চেয়েছিল। তাই ছিলেন না একাদশে। পার্থে করেন মাত্র ২ ওভার।

 

তবে অ্যাডিলেড টেস্টের একাদশে ফিরেই ৬ বলে দুবার নিলেন উইকেট। প্রথমটি অবশ্য উপহার দেন ওলি পোপ। মিউ উইকেটে সহজ ক্যাচ দেন তিনি। তখন ম্যাকগ্রাকে স্পর্শ করেন এই স্পিনার।

 

 

দ্বিতীয়টি উইকেটটি ছিল দারুণ এক ডেলিভারিতে। ডিফেন্স করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হন বেন ডাকেট। অফস্টাম্পের মাথায় গিয়ে আঘাত হাতে বল। আর তাতেই ম্যাকগ্রাকে টপকে যান লায়ন।

 

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে লায়নের উইকেট সংখ্যা ৫৬৪। শেন ওয়ার্ন ক্যারিয়ার শেষ করেছিলেন ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট শিকার করে। আন্তর্জাতিক টেস্ট উইকেটের সর্বকালের সেরাদের তালিকায় লায়ন এখন ষষ্ঠ স্থানে। তার পরবর্তী লক্ষ্য ৬০০ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd